ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
RTN News

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের বিরোধের জেরে দলটির সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে দলীয় কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমি বাইরে আছি। কুমিল্লা থেকে আমাদের একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।’

এদিকে, গাড়ি ভাঙচুরের বিষয়ে বক্তব্য জানতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ কথা বলতে রাজি হননি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : জামায়াত ভাঙচুর সেক্রেটারি পদ গ্রুপ বিরোধ গাড়ি

RTN News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের বিরোধ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের বিরোধের জেরে দলটির সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে দলীয় কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমি বাইরে আছি। কুমিল্লা থেকে আমাদের একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।’

এদিকে, গাড়ি ভাঙচুরের বিষয়ে বক্তব্য জানতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ কথা বলতে রাজি হননি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x