ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
RTN News

বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩
ছবি: সংগৃহীত

বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে প্রশাসনকে সহযোগিতা করছেন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

এদিকে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বৈশালীর রাঘোপুরে নৌকাডুবিতে নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

এক্সে দেওয়া বার্তায় মোদি বলেন, বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করছে বলেও জানান তিনি।

বিষয় : ভারত নৌকা ডুবি

RTN News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪
বিহারে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩
0:00 0:00
1.0x