ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
RTN News

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানে বিবিসির সব এফএম সম্প্রচার বন্ধ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানে বিবিসির সব এফএম সম্প্রচার বন্ধ

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানে বিবিসির সব এফএম সম্প্রচার বন্ধ

আফগানিস্তানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সব ধরনের এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে তালেবান সরকার। বারবার নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কোন নীতিমালা লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, সম্প্রচার বন্ধের ঘটনায় সৃষ্ট সংকট নিরসনে আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

আফগান তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান জানিয়েছেন, বিবিসি বারবার কিছু নিয়ম ও নীতিমালা অমান্য করেছে। এসব ‘পুনরাবৃত্তিমূলক লঙ্ঘনের’ কারণে আফগানিস্তানে ব্রিটিশ সংবাদমাধ্যমটির সব ধরনের কার্যক্রম ও সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবিসি। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটির একজন মুখপাত্র বলেন, সত্য ও নির্ভুল খবরের জন্য আফগানিস্তানের কোটি কোটি মানুষ প্রতিদিন বিবিসির সংবাদ পরিষেবার ওপর নির্ভর করেন। সংকট নিরসন করে দ্রুত আফগান জনগণের কাছে সংবাদ পৌঁছে দিতে তাঁরা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন বিধিনিষেধ ও নতুন নীতিমালা আরোপ করেছে। এর ফলে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীনভাবে সংবাদ প্রচারের সুযোগ নিয়ে উদ্বেগ রয়েছে।

এ পরিস্থিতিতে বিবিসির এফএম সম্প্রচার বন্ধের ঘটনাকে আফগানিস্তানে মুক্ত গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদপ্রবাহের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে সম্প্রচার কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

বিষয় : আফগানিস্তান বিবিসি

RTN News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানে বিবিসির সব এফএম সম্প্রচার বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x