ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
RTN News

গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকার টিকতে পারবে না: নাহিদ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকার টিকতে পারবে না: নাহিদ
ফেনীর মহিপালে ১১ দল আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা একে সংগৃহীত থেকে সংগৃহীত

গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকার টিকতে পারবে না: নাহিদ

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন না করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় জোট আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় মেনে নিতে হবে। তেল-গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে হবে। তা না হলে ক্ষমতায় থাকতে পারবেন না।’

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি তাদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বরং তারা উল্টো পথে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে একটা স্বৈরতন্ত্র কায়েম করছেন। র‍্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।’

১১ দলীয় জোটের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতাকর্মীদের নির্যাতন করলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা ছয় মাস সময় দিয়েছি। আর একজন নেতাকর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি। যদি বিরোধী দলের সহযোগিতা চান, তাহলে আমাদের লং মার্চের ছয় দফা দাবি মেনে নিন। আমরা ছয় দফা কড়ায়-গণ্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।’

বিষয় : এনসিপি ফেনী নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি গণভোট

RTN News

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকার টিকতে পারবে না: নাহিদ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণভোটের রায় ও জ্বালানি সংকট নিরসন না করলে সরকার টিকতে পারবে না: নাহিদ

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন না করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় জোট আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় মেনে নিতে হবে। তেল-গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করতে হবে। তা না হলে ক্ষমতায় থাকতে পারবেন না।’

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি তাদের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বরং তারা উল্টো পথে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে একটা স্বৈরতন্ত্র কায়েম করছেন। র‍্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।’

১১ দলীয় জোটের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতাকর্মীদের নির্যাতন করলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা ছয় মাস সময় দিয়েছি। আর একজন নেতাকর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি। যদি বিরোধী দলের সহযোগিতা চান, তাহলে আমাদের লং মার্চের ছয় দফা দাবি মেনে নিন। আমরা ছয় দফা কড়ায়-গণ্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।’

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x