ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ফায়ার সার্ভিসের

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ফায়ার সার্ভিসের
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের উঁচু মগডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির আঙিনায় থাকা একটি আমগাছের উঁচু মগডালে বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

খবর পেয়ে রাত আটটার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের প্রচেষ্টায় বিশেষ কৌশলে গাছের মগডাল থেকে অচেতন গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হলে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।

উদ্ধার হওয়া বৃষ্টি আক্তার ওই এলাকার মো. জিলহানির স্ত্রী। তবে কীভাবে বা কেন তিনি আমগাছের মগডালে উঠেছিলেন এবং সেখানে গিয়ে কীভাবে অচেতন হয়ে পড়েন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মিলন চন্দ্র রায় ও লোকমান হোসেন জানান, বৃষ্টিকে গাছের ওপর অচেতন অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে নিরাপদে উদ্ধার করেন।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক বা ‘জিন-পরীর’ প্রভাব বলে ধারণা করলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত আটটার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নিরাপদে ওই গৃহবধূকে গাছ থেকে নামিয়ে আনা হয়।

বিষয় : উদ্ধার ফায়ার সার্ভিস

RTN News

বুধবার, ১২ আগস্ট ২০২৬

রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ফায়ার সার্ভিসের

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x