ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
RTN News

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে সুদানি নাগরিকের তীব্র প্রতিবাদ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে সুদানি নাগরিকের তীব্র প্রতিবাদ
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। ছবি: সংগৃহীত

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে সুদানি নাগরিকের তীব্র প্রতিবাদ

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম লন্ডনের রাস্তায় সুদানের চলমান যুদ্ধ নিয়ে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের নাইটসব্রিজ এলাকায় মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তাঁর সফরসঙ্গীদের পথ আটকে এক সুদানি নাগরিক ক্ষোভ প্রকাশ করছেন। রাস্তার অন্য পাশ থেকে তিনি আমিরাতের বিরুদ্ধে সুদানের সাধারণ মানুষকে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে রক্তপাত বন্ধের দাবি জানান।

এ সময় মাকতুমের সফরসঙ্গীদের একজন ওই প্রতিবাদকারীর দিকে এগিয়ে যান এবং তাঁকে বর্ণবাদী ভাষায় গালিগালাজ করেন বলে ভিডিওতে শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি রাস্তা পার হয়ে সরাসরি প্রতিবাদকারীর মুখোমুখি হন।

প্রতিবাদকারী এ সময় সুদানের সংকটে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের ভূমিকারও সমালোচনা করেন।

সুদান সংঘাতে আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক

সুদানের চলমান সংঘাতে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। তবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশটির বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে সহায়তার অভিযোগ তুলেছে।

অভিযোগ রয়েছে, লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ডের বিভিন্ন রুট ব্যবহার করে আরএসএফের কাছে অস্ত্র সরবরাহ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আমিরাতের পক্ষ থেকে আগেও অস্বীকৃতি জানানো হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

বিষয় : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সুদান

RTN News

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে সুদানি নাগরিকের তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x