ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
RTN News

নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তিনি এ তালিকা চান।

সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘গোপালগঞ্জের বাসিন্দারা’ আবারও নারায়ণগঞ্জের প্রশাসনে বিভিন্ন পদে রয়েছেন। তিনি দাবি করেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জের প্রশাসন ‘গোপালগঞ্জের বাসিন্দাদের দিয়ে ভরে গিয়েছিল’ এবং বর্তমানে আবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আজ আমি ঢাকায় যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বিষয়টি বলব। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গোপালগঞ্জের বাসিন্দাদের দিয়ে ভরে গিয়েছিল। এখনো আবার ঘুরেফিরে সেই গোপালগঞ্জের বাসিন্দাদের দিয়ে ভরে গেছে।’

এ সময় তিনি প্রশ্ন করেন, ‘আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালগঞ্জের বাসিন্দারা কি আমাদের ভালো চাইবে?’

পরে জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোথায়, নারায়ণগঞ্জের কোন থানায় কে কর্মরত—এটার তালিকা চাই।’

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নদীপথে চাঁদাবাজির অভিযোগও তোলেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, মেঘনাসহ বিভিন্ন নদীপথ দিয়ে বালুবাহী বাল্কহেড প্রবেশের আগেই চাঁদা আদায় শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দেওয়ার কথাও শোনা যায় বলে দাবি করেন তিনি। এ কাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কিছু কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ করেন তিনি।

নিজের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়েও বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। তাঁর দাবি, সোনারগাঁয়ে প্রায় ৬৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব সংযোগ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় মামলা করা হলে তিতাস গ্যাসের কর্মকর্তাদেরও আসামি করতে হবে। এতে অবৈধ সংযোগ কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নারায়ণগঞ্জ

RTN News

সোমবার, ১০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x