বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয়
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেখানে তিনটি ককটেল নিক্ষেপ করে।
এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিংবিষয়ক উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য জানিয়েছেন।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।
সূত্র: এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি