ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

আবারো রাজধানীর মিরপুর বাসে আগুন

মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বাসে আগুনরাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ গণমাধ্যমকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন দুর্ঘটনা নাকি নাশকতার কারণে ঘটেছে, সে বিষয়েও নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।বিডি প্রতিদিন/জেডএ

আবারো রাজধানীর মিরপুর বাসে আগুন