ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

তামাক থেকে আয় ৪১ হাজার কোটি, ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তামাক থেকে আয় ৪১ হাজার কোটি, ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

তামাক থেকে আয় ৪১ হাজার কোটি, ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

তামাক খাত থেকে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। অথচ তামাক ব্যবহারের কারণে মৃত্যু, স্বাস্থ্যগত ও পরিবেশগত ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ আয় থেকে ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। এমন পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তামাক ও নিকোটিনজাত পণ্যের সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে।

এই ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, তরুণদের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ ও সহশিক্ষা কার্যক্রমসহ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সংশোধিত আইনের বিধিমালা প্রণয়নেও কাজ শুরু হয়েছে।

সম্মেলনে উপস্থাপিত তথ্যে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ শতাংশ। ভারতে এ হার ২৮ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯ দশমিক ১ শতাংশ।

গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। অন্যদিকে, টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য বলছে, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া কয়েক লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে সম্মেলনে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪১ হাজার কোটি টাকা। বিপরীতে, তামাক ব্যবহারের কারণে মৃত্যু, স্বাস্থ্যগত ক্ষতি ও পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন এ ক্ষেত্রে নীতিগত ভিত্তি তৈরি করেছে। তবে আইন কার্যকর করতে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিধিমালা প্রয়োজন। এ জন্য দ্রুত বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া জরুরি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন বলেন, দেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকি তামাক ব্যবহার। হৃদ্‌রোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এফসিটিসির নির্দেশনা অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে তরুণ প্রতিনিধিরা নিজেদের সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর দ্রুত বিধিমালা প্রণয়ন এবং নতুন ধরনের তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ ছাড়া শিশু, কিশোর ও তরুণদের কাছে তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা তামাক ও প্যাকেটবিহীন তামাকজাত পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলির সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তামাকবিরোধী মাদার্স ফোরামের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদা ইসলামসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি ও তরুণ সদস্যরা। সম্মেলন থেকে দ্রুত কার্যকর বিধিমালা প্রণয়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

বিষয় : তামাক

RTN News

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

তামাক থেকে আয় ৪১ হাজার কোটি, ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x