ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহার, আগে থেকেই জানতেন ইলন মাস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহার, আগে থেকেই জানতেন ইলন মাস্ক
মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ইলন মাস্কের স্টারলিংক ব্যবহারের তথ্য উঠে এসেছে। ছবি: সংগৃহীত

ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহারের তথ্য জানতেন ইলন মাস্ক

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরুর পরপরই বিষয়টি জানতে পেরেছিলেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে জানা যায়, যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পারেন মাস্ক।

একই সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর অপব্যবহারের বিষয়টিও তাঁর নজরে আসে। একটি সূত্রের দাবি, স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল মার্কিন সামরিক বাহিনী। অথচ এ ধরনের কাজে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা, যার খরচ পাঁচ গুণ বেশি।

এ পরিস্থিতিতে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিধিনিষেধ আরও কঠোর করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। একই সঙ্গে গ্রাহকদের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ বা ব্যাহত করার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এতে দেশটির ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল

বিষয় : যুক্তরাষ্ট্র ইন্টারনেট বিশ্ব সংবাদ ইরানের খবর ইরান যুদ্ধ ইলন মাস্ক স্টারলিংক

RTN News

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহার, আগে থেকেই জানতেন ইলন মাস্ক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহারের তথ্য জানতেন ইলন মাস্ক

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরুর পরপরই বিষয়টি জানতে পেরেছিলেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে জানা যায়, যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই ইরানের অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পারেন মাস্ক।

একই সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর অপব্যবহারের বিষয়টিও তাঁর নজরে আসে। একটি সূত্রের দাবি, স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল মার্কিন সামরিক বাহিনী। অথচ এ ধরনের কাজে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা, যার খরচ পাঁচ গুণ বেশি।

এ পরিস্থিতিতে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিধিনিষেধ আরও কঠোর করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। একই সঙ্গে গ্রাহকদের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ বা ব্যাহত করার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এতে দেশটির ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x