ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

দুই জা-য়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে, স্ত্রীদের হত্যা করে পুঁতে রাখেন দুই ভাই!

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই জা-য়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে, স্ত্রীদের হত্যা করে পুঁতে রাখেন দুই ভাই!
নিহত দুই নারী রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮)। ছবি: সংগৃহীত

ভারতে দুই ভাইয়ের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, মা-বাবাসহ গ্রেপ্তার ৪

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে।

নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। অভিযুক্ত দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। এ ঘটনায় তাঁদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের দাবি, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে দুই ভাই তাঁদের স্ত্রীদের হত্যা করেন।

পুলিশের তথ্যমতে, সোমবার স্ত্রীদের হত্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি প্রতিবেশী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে যান অভিযুক্তরা। পরে সেখানে মাটিচাপা দেওয়া হয়।

গুমলা জেলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন বিরোধ থাকলেও হত্যাকাণ্ডের দুই দিন আগে তাঁদের মধ্যে মীমাংসা হয়েছিল।

তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যার কথা স্বীকার করেন।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তখন পরিস্থিতি স্বাভাবিক বলেই মনে হয়েছিল।

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল ও মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ভাইয়ের মা-বাবার কী ভূমিকা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত হত্যা

RTN News

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দুই জা-য়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে, স্ত্রীদের হত্যা করে পুঁতে রাখেন দুই ভাই!

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x