ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
RTN News

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ

মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, হতাহত নেইরাজধানীর মিরপুর-১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হননি।তিনি আরও জানান, মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ