ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
RTN News

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় দুজনেরই মৃত্যু

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় দুজনেরই মৃত্যু
যশোরের চৌগাছায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে

যশোরে পিকআপের ধাক্কায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৮) নামে এক তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন কালো রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোরের আড়ারদাহ এলাকার একটি ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।

পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্বজনদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত

RTN News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় দুজনেরই মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x