ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
RTN News

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি কৃষক; বিজিবির পাল্টা ফায়ার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি কৃষক; বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি কৃষক; বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে যান সাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলির আঘাত লাগে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পর জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করেছেন। তবে এ তথ্য বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

বিষয় : আহত বিজিবি কুষ্টিয়া সীমান্ত বিএসএফ গুলি বাংলাদেশি কৃষক

RTN News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি কৃষক; বিজিবির পাল্টা ফায়ার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x