ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
RTN News

বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
রাজধানীর বাংলামোটরে বহিষ্কৃত এক যুবদল নেতা আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার পর প্রতিবাদ করেন স্থানীয় লোকজন। ২ অক্টোবর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ওষুধ বিক্রেতাকে মারধর, আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘাত ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে গ্রেপ্তার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমনের চার দিন এবং অপর তিন আসামি মো. ওমর, মো. মোর্শেদ ও মো. শাওনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাড়ির সামনে মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় ফেরদৌস তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফেরদৌস পিস্তল বের করে তাঁকে ভয় দেখান এবং পরে অস্ত্রের বাঁট দিয়ে মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাঁকে মারধর করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে চলে যান। আহত সোহান স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথে ফেরদৌসসহ অন্যরা মোটরসাইকেলে এসে তাঁকে আবারও মারধরের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, এ সময় ফেরদৌস পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কয়েকজনকে আটক করেন। পালানোর সময় ফেরদৌসকেও আটক করা হয়। খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য হিসেবে তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার অন্যান্য তথ্য উদ্ধারের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত কর্মকর্তা আরও জানান, আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় বিভিন্ন মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেছেন।

বিষয় : গ্রেপ্তার আদালত বহিষ্কার গুলি চাঁদাবাজি অপরাধ যুবদল রিমান্ড আসামি আইন ও আদালত

RTN News

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x