ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে মধ্য লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় লাঠিচার্জ করে লন্ডন পুলিশ। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। এ সময় হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে।

অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি আগে বিকেল ৩টার দিকে নাহিদ ইসলাম মে ফেয়ার হলে প্রবেশ করেন। ফলে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই তিনি হলের ভেতরে ঢুকতে সক্ষম হন। অনুষ্ঠান শেষে মূল ফটকের পরিবর্তে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

এদিকে সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ প্রবাসের মাটিতে নিয়ে গিয়ে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি পুরো কমিউনিটির জন্য বিব্রতকর। ডিম ও পানির বোতল নিক্ষেপের মতো ঘটনা দেশের ভাবমূর্তির জন্যও অসম্মানজনক।

সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান শিবলু বলেন, বহু বছর ধরে চলে আসা এ ধরনের বিকৃত চর্চা বন্ধ হওয়া জরুরি। যাতে প্রবাসে কমিউনিটির আয়োজনগুলো রাস্তার মারামারিতে ম্লান হয়ে না যায়।

বিষয় : আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টি- এনসিপি যুক্তরাজ্য লন্ডন

RTN News

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x