ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) এ দুর্ঘটনায় রকেটটিতে থাকা আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প লিওর ৪০টি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে গঠিত ইউএলএর ২০ বছরের ইতিহাসে এটি প্রথম পূর্ণাঙ্গ মিশন ব্যর্থতার ঘটনা।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। এক বিবৃতিতে ইউএলএ জানায়, রকেটটি আমাজনের স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে স্থাপন করতে পারেনি। তবে ঠিক কী কারণে এ বিপর্যয় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইউএলএর সঙ্গে কাজ করছে জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ভলকান রকেটের প্রথম ধাপে ব্লু অরিজিনের তৈরি দুটি বিই-৪ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে দুর্ঘটনার জন্য এসব ইঞ্জিন দায়ী কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালে প্রথমবারের মতো উড্ডয়নের পর এটি ছিল ভলকান রকেটের পঞ্চম অভিযান। দুর্ঘটনার আগে প্রায় নয় মাস রকেটটির উড্ডয়ন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে যাত্রা শুরু করেই এমন ব্যর্থতার মুখে পড়ায় ইউএলএর জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, এ দুর্ঘটনা আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের জন্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে আমাজন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বরের দুর্ঘটনার আগে পর্যন্ত ১৪টি উৎক্ষেপণ অভিযানে আমাজন মোট ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছিল। নতুন এ ব্যর্থতায় প্রকল্পটির স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় আরও চাপ তৈরি হলো।

বিষয় : তথ্যপ্রযুক্তি ছাপা সংস্করণ আমাজন প্রযুক্তিপণ্য স্যাটেলাইট রকেট

RTN News

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উৎক্ষেপণের ১০ মিনিটেই ব্যর্থ ভলকান রকেট, কক্ষপথে পৌঁছাল না আমাজনের ৪০ স্যাটেলাইট

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x