ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে অঞ্চলটিতে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এটি যুক্ত হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার মধ্যে রণতরী মোতায়েনের এ খবর সামনে এসেছে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। সেখানে আগে থেকেই মোতায়েন থাকা আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে এটি যুক্ত হবে।

রোববার (১৫ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। তবে রণতরীটি ঠিক কবে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেন্টাগন কিংবা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এদিকে রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রায় দুই মাসের বিরতির পর এ ঘটনায় অঞ্চলটিতে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে গত শুক্রবার বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন মাঝপথে প্রতিহত করেছিল মার্কিন বাহিনী।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সম্প্রতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই ওয়াশিংটনের।

তবে নতুন রণতরী মোতায়েনের খবরের মধ্যেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—ইসরায়েলি সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান কিংবা মোতায়েনের ধরনে পরিবর্তন আসার খবরকেও ‘পুরোপুরি জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে তারা।

সূত্র: আনাদোলু, দ্য নিউইয়র্ক টাইমস

বিষয় : ইরান মধ্যপ্রাচ্য মার্কিন রণতরী বিমানবাহী

RTN News

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী, তিনটিতে পৌঁছাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজের সংখ্যা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x