ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়

শিশু-কিশোরদের অনলাইনে ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালয়েশিয়া। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত সোমবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে সরকারি নথির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ নির্দেশনা দিয়েছে Malaysian Communications and Multimedia Commission (এমসিএমসি)।

নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে। এমসিএমসি জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য শিশুদের প্রযুক্তি ব্যবহার থেকে দূরে রাখা নয়; বরং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা বাড়ানো।

বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করবে প্ল্যাটফর্মগুলো।

সাম্প্রতিক বছরগুলোতে ক্ষতিকর অনলাইন কনটেন্টের বিস্তার বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি জোরদার করেছে মালয়েশিয়া। পাশাপাশি জাতিগত বা ধর্মীয় উত্তেজনা উসকে দেয় এবং রাজতন্ত্রবিরোধী বলে বিবেচিত কনটেন্টের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে দেশটি।

বিষয় : তথ্যপ্রযুক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ছাপা সংস্করণ

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x