ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

সরিষাবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরিষাবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

শিরোনাম:

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বুধবার (৩ জুন) সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন আজিজুর রহমান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় লাইলি বেগম ও প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা টয়লেট নির্মাণ শুরু করেন সুলতান মিয়া ও তার লোকজন। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫), মিন্টু মিয়া (৪২)সহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মিন্টু মিয়ার অবস্থার অবনতি হলে তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

সরিষাবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x