ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২"

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২"
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর থেকে ফেরার পথে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) আসরের নামাজের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আমির হামজার বিশেষ সহকারী ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

আবু বক্কর সিদ্দিক জানান, মহেশপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় আমির হামজা একটি গাড়িতে এবং তিনি আমির হামজার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা দেন। পথে হাসাদাহ বাজারে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে।

তার দাবি, বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি না সরানোয় চালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করে চলে গেলেও হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করে। এ সময় গাড়ি থেকে বের হয়ে আসা আমির হামজার স্ত্রীকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন।

ওসি সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : হামলা ঝিনাইদহ মুফতি আমির হামজা

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২"

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x