ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

রংপুরে মলম পার্টির শিকার এক যুবক, পুলিশ হেফাজতে

রংপুরের মর্ডান মোড় এলাকায় মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটার পর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মর্ডান মোড় এলাকায় দায়িত্বরত পুলিশের হেফাজতে দেন।

জানা গেছে, ওই যুবকের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি ঢাকায় থেকে জীবিকার উদ্দেশ্যে আসা-যাওয়ার পথে এ ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন তাহলে রংপুর মর্ডান মোড়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এমন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সচেতনতা ও আইনশৃঙ্খলা আরও জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।

আর টি এন নিউজ ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রংপুরে মলম পার্টির শিকার এক যুবক, পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x