ঢাকা    বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

চকরিয়ায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চকরিয়ায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চকরিয়া পৌরসভার চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে অবস্থান করা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ ধাওয়া দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয় : কক্সবাজার জেলার খবর চকরিয়া ডাকাত গ্রেপ্তার চট্টগ্রাম বিভাগ

আর টি এন নিউজ ২৪

বুধবার, ২৭ মে ২০২৬

চকরিয়ায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চকরিয়া পৌরসভার চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে অবস্থান করা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ ধাওয়া দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আর টি এন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x