ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

বড়লেখা সীমান্তে বিজিবির গুলি, আহত ভারতীয় চোরাকারবারি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায়।শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল বিজিবির একটি টহলদল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ তার সহযোগী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলি, আহত ভারতীয় চোরাকারবারি