ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
RTN News

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন, আত্মসমর্পণের সুযোগ নেই’

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন, আত্মসমর্পণের সুযোগ নেই’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম।

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন, আত্মসমর্পণের সুযোগ নেই’

জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সেই সাজা কার্যকর করা হবে। যেহেতু তার বিরুদ্ধে রায় হয়েছে, তাই আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে আসামাত্রই গ্রেপ্তার হবেন। আমাদের লক্ষ্য প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তার দাবি, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক অবস্থায় রয়েছেন এবং তার কোনো বৈধ অবস্থান বা ভ্রমণ নথি নেই। ফলে আন্তর্জাতিক ভ্রমণের জন্য তাকে ছবিযুক্ত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমানে নতুন কোনো সফরের তারিখ নির্ধারিত হয়নি। সম্প্রতি দুটি দেশ সফর শেষে পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশ সফরের পরিকল্পনা রয়েছে।

এদিকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলমান এ সংকটের টেকসই সমাধানে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ আরও জোরালোভাবে বিষয়টি উত্থাপন করবে। পাশাপাশি সরকারি, বেসরকারি এবং কূটনৈতিক বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

বিষয় : গ্রেপ্তার ভারত শেখ হাসিনা মামলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ

RTN News

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন, আত্মসমর্পণের সুযোগ নেই’

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x