ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। গতকাল মঙ্গলবার জেলার অন্তত ১৫টি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা বন্ধ রয়েছে। একই দিনে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করে ভেতরের মালামাল বের করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টা থেকে গাজীপুরের ভবানীপুর, বাঘের বাজার, আসনার রোড, গড়গড়িয়া মাস্টারবাড়ি, নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক ও তেলিরচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।

সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একই সময়ে বাঘের বাজার, ভবানীপুর ও মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

বিকেল ৩টার পর মাওনা চৌরাস্তা এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত চলে শ্রমিকদের বিক্ষোভ। এ সময় মহাসড়কে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা বন্ধ রয়েছে।

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে গাজীপুরা এলাকার সাতাইশ রোডে কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকেরা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানার শ্রমিকেরাও রাস্তায় নেমে আসেন।

দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা পুলিশ বক্স ভাঙচুর করেন। পরে বক্সের ভেতরের মালামাল বের করে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার-আশুলিয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক

এদিকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। গতকাল সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে আটটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। শ্রমিক অসন্তোষের কারণে ২৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি কারখানা।

শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার সাতটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। কারখানাগুলো হলো বেক নিট লিমিটেড (লুসাকা গ্রুপ), অরুনিমা গ্রুপের একটি অংশ, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, রেডিয়েন্স নিট কম্পোজিট লিমিটেডের সপ্তম, অষ্টম ও নবম তলা, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড এবং পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড।

শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার ২৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, ট্রাউজার লাইন লিমিটেড, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ, দি রোজ ড্রেসেস (ইসলাম গ্রুপ), ইভ ড্রেস, মেডলার অ্যাপারেলস, আয়েশা ক্লোথিং, আরকে নিট, হামজা ক্লথিং (পলমল গ্রুপ), হান্দা (ঢাকা) টেক্সটাইল, নাবা নিটওয়্যার, আল মুসলিম অ্যাপারেলস, ডং লিয়েন ফ্যাশন, দিপস অ্যাপারেলস, মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং, গ্রিন লাইফ নিট কম্পোজিট, মারমা নিট কম্পোজিট, মুন রেডিওয়্যার, ডেবোনিয়ার অ্যান্ড অরবিটেক্স নিটওয়্যার, সাদ ফ্যাশন, স্টারলিং স্টাইলস, ম্যাংগো টেক্স, শারমিন গ্রুপ ও স্ট্যান্ডার্ড গ্রুপ।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২০ কারখানা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আশুলিয়ার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব কারখানার মধ্যে রয়েছে সুসুকা নিট, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, ফুটস্টেপস বাংলাদেশ, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, মণ্ডল নিটওয়্যার, আর্টিস্টিক ডিজাইন, নেক্সট কালেকশন, হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন অ্যাপারেলস, হংকুন লেদার কোম্পানি, ভার্চুয়াল বটমস, প্রিটি কম্পোজিট টেক্সটাইলের গার্মেন্টস বিভাগ এবং ইয়াগী বাংলাদেশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা (সমকাল) 

বিষয় : মজুরি বৈষম্য

RTN News

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x