ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ফটিকছড়িতে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফটিকছড়িতে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

ফটিকছড়িতে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় মিছিলে থাকা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিলে অংশ নেওয়া আকিবসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জানান, বিকেলে ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে তারা কিপাইতনগর এলাকায় যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা দুটি মোটরসাইকেলে আগুন দেন এবং মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মারধর করেন। এতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

আহত মঞ্জু অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে জয় বাংলা স্লোগান তুলে হামলা চালানো হয়েছে।’

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ডাকাত ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর দাবি করলেও ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিনি আরও জানান, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : সরকার আন্দোলন

RTN News

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x