ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি
শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

এইচএসসি পরীক্ষা শেষে রাস্তায় শিক্ষার্থীরা; গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংবাদ:
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর তারা রাজপথে নেমে আসেন।

রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, শাহবাগ ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এসব স্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে, আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিষয় : সড়ক শিক্ষামন্ত্রী শিক্ষা

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x