ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান
অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) দেশটির সরকারি হিসাবে এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। অনেক পরিবার স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপে অপেক্ষা করছেন, আর হাজারো মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে।

ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দুর্যোগ বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম ৭২ ঘণ্টা। তবে চলতি সপ্তাহেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযান সমাপ্তির ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সদস্যদের সম্মাননা পদক প্রদান করেন। উদ্ধারকাজে অংশ নেওয়া কয়েকটি প্রশিক্ষিত কুকুরকেও সম্মাননা জানানো হয়।

ডেলসি রদ্রিগেজ বলেন, “ভেনেজুয়েলা গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ছাড়েনি। আবার অনেকেই সবকিছু হারিয়েছে।”

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল শনিবার তাদের অভিযান সমাপ্তির প্রস্তুতি নেয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের দল জানায়, সর্বশেষ অনুসন্ধানে আর কোনো জীবিত ব্যক্তির সন্ধান না পাওয়ায় তারা অভিযান শেষ করছে। একইভাবে ফ্লোরিডা ও ভার্জিনিয়ার উদ্ধারকারী দলও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, ভূমিকম্পের পর সরকারের প্রাথমিক তৎপরতা ছিল ধীরগতির। তাদের দাবি, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করেছেন।

তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, দুর্যোগের পরপরই হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাকে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত করা হয়েছিল।

লা গুয়াইরা অঞ্চলে ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি দিয়ে ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণ শুরু হয়েছে। একই সঙ্গে অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করছে।

স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাসকিয়া বলেন, “আমরা এখনও মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছি। এটি অত্যন্ত কঠিন। আজ দুটি মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। হাসপাতালগুলোতে আহতদের চাপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চাপে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার না করলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

বিষয় : নিহত ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প

আর টি এন নিউজ ২৪

রোববার, ০৫ জুলাই ২০২৬

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x