ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

বিষাক্ত মদপানে রংপুরের মিঠাপুকুরে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১ জন আশঙ্কাজনক

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিষাক্ত মদপানে রংপুরের মিঠাপুকুরে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১ জন আশঙ্কাজনক
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার ভোরে উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ছাত্তার মিয়া (৫০), হুজুর আলী (৪৫) ও সাজু মিয়া (৫৫)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এরশাদ মিয়া (৪০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে ওই চারজন অ্যালকোহল পান করেন। পরে বাড়ি ফিরে তারা অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে হুজুর আলী নিজ বাড়িতেই ভোরে মারা যান। পরে অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ও দুপুরে আরও দুইজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম বলেন, “রোববার রাতে অ্যালকোহল পান করে তারা বাড়ি ফিরে যান। পরে শুনি তিনজন মারা গেছেন।”

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষাক্ত অ্যালকোহল সেবনের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : মৃত্যু রংপুর বিষাক্ত মদপান

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

বিষাক্ত মদপানে রংপুরের মিঠাপুকুরে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১ জন আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x