নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য রয়েছেন।সোমবার বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটির সঙ্গে মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপকূলীয় শহর ইগবোগোটার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় থাকা কেউই বেঁচে নেই।এক বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে দেশটির অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো জানান, বেনিন সিটি থেকে লাগোসের পথে থাকা অবস্থায় উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে উল্লেখ করা হয়েছে।