ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

বিএনপির সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করলেন তাসনিম জারা

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করলেন তাসনিম জারা
ডা. তাসনিম জারা। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বিএনপির সঙ্গে তার কোনো ধরনের ‘নেগোসিয়েশন’ হয়েছে—এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

পোস্টে তাসনিম জারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে একটি মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে, ‘তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল’ এবং তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ করে ‘গ্রিন সিগনাল’ পেয়েছিলেন।

এ অভিযোগ নাকচ করে তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি কখনো এমন কোনো আলোচনা করেননি। যারা এ ধরনের দাবি করছেন, তাদের কাছে তিনি প্রশ্ন রেখেছেন—কবে, কোথায় এবং কার সঙ্গে এই কথিত নেগোসিয়েশন হয়েছে।

তাসনিম জারা আরও বলেন, এ ধরনের অভিযোগের পক্ষে কেউ কোনো নাম, তারিখ বা প্রমাণ দেখাতে পারবেন না। কারণ এমন কোনো ঘটনা কখনো ঘটেনি।

তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির জন্য এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘মিথ্যার রাজনীতি আর কত?’

বিষয় : বিএনপি ডা. তাসনিম জারা

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

বিএনপির সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করলেন তাসনিম জারা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x