ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৭ জন শিশু হামে বা এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে, আর ৮২৬ জন শিশু হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে ৭২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ২৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে, আর নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন। এর মধ্যে মোট ৫৪ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করলে এ ধরনের রোগ ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

বিষয় : হাম মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x