ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

আশুলিয়ায় পাঁচটি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারকাজে পুলিশ ও এসআরবি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশুলিয়ায় পাঁচটি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারকাজে পুলিশ ও এসআরবি
ফাইল ছবি

আশুলিয়ায় পাঁচটি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারকাজে পুলিশ ও এসআরবি

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেলসদৃশ পাঁচটি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়। এগুলো ককটেলজাতীয় বিস্ফোরক দ্রব্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাত ১০টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাতে বাইপাইল এলাকায় ককটেলসদৃশ পাঁচটি বস্তু পড়ে থাকতে দেখে এক পথচারী থানায় খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন।

ওসি তরিকুল ইসলাম জানান, বস্তুগুলো উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তুগুলো উদ্ধারে কাজ চলছিল।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ সাভার ককটেল আশুলিয়া এসআরবি

RTN News

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় পাঁচটি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারকাজে পুলিশ ও এসআরবি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

আশুলিয়ায় পাঁচটি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারকাজে পুলিশ ও এসআরবি

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেলসদৃশ পাঁচটি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়। এগুলো ককটেলজাতীয় বিস্ফোরক দ্রব্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাত ১০টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাতে বাইপাইল এলাকায় ককটেলসদৃশ পাঁচটি বস্তু পড়ে থাকতে দেখে এক পথচারী থানায় খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন।

ওসি তরিকুল ইসলাম জানান, বস্তুগুলো উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তুগুলো উদ্ধারে কাজ চলছিল।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x