ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা
আজ মঙ্গলবার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ আশপাশের এলাকার সিলিকন ও মণ্ডল গ্রুপের কারখানাসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি দুপুরের দিকে স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে এখন পর্যন্ত ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয় : ঢাকা বিভাগ বিক্ষোভ কারখানা গাজীপুর শ্রমিক

RTN News

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x