ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
RTN News

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, থানায় অবস্থান ধর্মঘট

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, থানায় অবস্থান ধর্মঘট
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, থানায় অবস্থান ধর্মঘট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। আটক অবস্থায় থানায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন তিনি।

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) ডাকা বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন মমতা। তবে বিক্ষোভে অংশ নেওয়ার আগেই তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মমতা ছাড়াও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, আইসার কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিসহ কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা থাকলেও সেখানে তাঁদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

ভোটার তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যোগসাজশের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

বিষয় : বিক্ষোভ দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়

RTN News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, থানায় অবস্থান ধর্মঘট

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x