ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ের আসর ছাড়লেন বর, ২৫ লাখ টাকা খরচের দাবি কনের বাবার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ের আসর ছাড়লেন বর, ২৫ লাখ টাকা খরচের দাবি কনের বাবার
অভিযুক্ত বর কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত। ছবি: এনডিটিভি

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ের আসর ছাড়লেন বর, ২৫ লাখ টাকা খরচের দাবি কনের বাবার

ভারতের হরিয়ানার সোনিপতে যৌতুক হিসেবে দেওয়া গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ের আসর থেকে ফিরে গেছেন এক বর। ১৩ লাখ রুপির গাড়ির বদলে সাড়ে ৯ লাখ রুপির গাড়ি দেওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। গত ২০ নভেম্বর এ ঘটনা ঘটে। অভিযুক্ত বর কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত। এ ঘটনায় কনের বাবা সুভাষ কুমার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ছয় মাস আগে সুভাষ কুমারের মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়। বিয়ের পর থেকেই বরের পক্ষ থেকে গাড়ি ও স্বর্ণালংকার দাবি করা হচ্ছিল। কনের পরিবার বরের জন্য সাড়ে ৯ লাখ রুপি মূল্যের একটি হুন্দাই অরা গাড়ি বুকিং দেয়। তবে বিয়ের এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা জানতে পারে, কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন। তার দাবি, প্রায় ১৩ লাখ রুপি মূল্যের মারুতি ব্রেজা গাড়ি দিতে হবে।

এ খবর জানার পর কনের পরিবার আগের বুকিং বাতিল করে ব্রেজা গাড়ি কেনার চেষ্টা করে। কিন্তু বিয়ের সময় ঘনিয়ে আসায় গাড়িটি ব্যবস্থা করতে পারেনি। গাড়ি ছাড়াও বরের জন্য দুই তোলা স্বর্ণের চেইন, তার মায়ের জন্য চার তোলা স্বর্ণের কানের দুল ও রুপার নূপুর এবং বরের বড় ভাই ও ভাবির জন্য গয়না অর্ডার দিয়েছিলেন কনের বাবা। এ ছাড়া ১ লাখ ৩২ হাজার রুপির আসবাবপত্রসহ বিয়ের আয়োজনে ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ হয়েছে বলে দাবি করেন তিনি।

২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ বাটিকায় প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। তবে কুলদীপ বরযাত্রী নিয়ে না এসে সাধারণ পোশাকে মাকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। সেখানে তিনি ব্রেজা গাড়ির খোঁজ করেন। গাড়ি না পেয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কনের বাবার অভিযোগ, এ সময় বর কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং কনের ভাই সাহিলের সঙ্গে বিবাদে জড়ান।

আত্মীয়স্বজন হাতজোড় করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ করলেও কুলদীপ ও তার মা তা প্রত্যাখ্যান করে চলে যান। বিয়ের সাজে মণ্ডপে বসে বরের অপেক্ষায় ছিলেন এমএ ও জেবিটি ডিগ্রিধারী হিনা। বর চলে যাওয়ায় কনেপক্ষের অনেক অতিথিও খাবার না খেয়ে ফিরে যান। পরে উভয় পক্ষ জরুরি নম্বর ১১২-এ ফোন করে পুলিশকে খবর দেয়। কনের বাবা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয় : বিশ্ব সংবাদ ভারত এশিয়া

RTN News

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ের আসর ছাড়লেন বর, ২৫ লাখ টাকা খরচের দাবি কনের বাবার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x