ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
RTN News

ভারতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে, আটক নেতাদের মুক্তি না দিলে অনশন-পদযাত্রার হুঁশিয়ারি ওয়াংচুকের

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে, আটক নেতাদের মুক্তি না দিলে অনশন-পদযাত্রার হুঁশিয়ারি ওয়াংচুকের
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যেভাবে পুলিশ ধরপাকড়, তাতে সোনম ওয়াংচুক বিস্ময় প্রকাশ করেছেন। ছবি: এনডিটিভি

ভারতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে, আটক নেতাদের মুক্তি না দিলে অনশন-পদযাত্রার হুঁশিয়ারি ওয়াংচুকের

ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আটক নেতাদের আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে। সিজেপির অভিজিৎ দিপকেসহ অন্য নেতাদের গণহারে আটকেরও নিন্দা জানান তিনি।

ওয়াংচুক বলেন, আগামীকালের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে তাঁকে অনশন অথবা পদযাত্রার কথা বিবেচনা করতে হবে। আটক নেতাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনে অনিয়ম এবং নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘যোগসাজশের’ অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন সিজেপি ও বিরোধী নেতারা। তবে তাঁদের সেখানে বিক্ষোভ করতে দেওয়া হয়নি।

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে আসায় তিনি খুশি হয়েছিলেন বলে জানান ওয়াংচুক। তবে পরে তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।

১০ অক্টোবরের বিক্ষোভে অংশ না নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই আন্দোলনকর্মী। তিনি বলেন, আগের দিন বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বার্তা দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

নিজের পোস্টে উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি বিখ্যাত শের সামান্য পরিবর্তন করে উদ্ধৃত করেন ওয়াংচুক। এর মাধ্যমে তিনি বোঝান, রাজনীতি ছাড়াও পৃথিবীতে আরও দুঃখ রয়েছে; প্রিয়জনের সঙ্গে মিলন ছাড়াও রয়েছে অন্য স্বস্তি।

এর আগে জুলাইয়ের বিক্ষোভেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়াংচুক। টানা ২১ দিন অনশনের পর তাঁকে আটক করা হয়। এরপর ২০ জুলাই বড় আকারের পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাসপাতালে থাকা অবস্থায় ২৩ জুলাই অনশন শেষ করেন তিনি।

বিষয় : বিশ্ব সংবাদ ভারত বিক্ষোভ ককরোচ জনতা পার্টি দিল্লিতে ছাত্র আন্দোলন

RTN News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে, আটক নেতাদের মুক্তি না দিলে অনশন-পদযাত্রার হুঁশিয়ারি ওয়াংচুকের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x