ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
RTN News

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপের বাচ্চা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপের বাচ্চা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
ছবি- সংগৃহীত

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপের বাচ্চা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপের বাচ্চা পাওয়াকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে করিডোরে সাপের বাচ্চাগুলো দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয়। এত উঁচু ভবনের করিডোরে সাপের বাচ্চা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এক কর্মকর্তা ধারণা করছেন, ভবনের ওপরের কোনো স্টোরেজ কিংবা নিরিবিলি জায়গায় সাপ বাসা বেঁধে ডিম পেড়ে থাকতে পারে। সেখান থেকেই বাচ্চাগুলো বের হয়ে করিডোরে চলে আসতে পারে।

ঘটনার পর ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে ভবনের ভেতরে আরও সাপ রয়েছে কি না, তা নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : শিক্ষা মন্ত্রণালয়

RTN News

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপের বাচ্চা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপের বাচ্চা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপের বাচ্চা পাওয়াকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে করিডোরে সাপের বাচ্চাগুলো দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কার্যালয়। এত উঁচু ভবনের করিডোরে সাপের বাচ্চা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এক কর্মকর্তা ধারণা করছেন, ভবনের ওপরের কোনো স্টোরেজ কিংবা নিরিবিলি জায়গায় সাপ বাসা বেঁধে ডিম পেড়ে থাকতে পারে। সেখান থেকেই বাচ্চাগুলো বের হয়ে করিডোরে চলে আসতে পারে।

ঘটনার পর ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে ভবনের ভেতরে আরও সাপ রয়েছে কি না, তা নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x