ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
RTN News

মুসলিম তরুণীকে বিয়ের পর ধর্ম পরিবর্তন, দুই সন্তান রেখে অন্যত্র বিয়ে; আদালতে মামলা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুসলিম তরুণীকে বিয়ের পর ধর্ম পরিবর্তন, দুই সন্তান রেখে অন্যত্র বিয়ে; আদালতে মামলা

মুসলিম তরুণীকে বিয়ের পর ধর্ম পরিবর্তন, দুই সন্তান রেখে অন্যত্র বিয়ে; আদালতে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম পরিচয়ে এক তরুণীকে বিয়ের পর ধর্ম পরিবর্তন করে অন্য এক তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠেছে অর্জুন ধর হীরা (৩০) নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে। প্রথম স্ত্রী শিপুল আক্তার খানমের অভিযোগ, বিয়ের আগে অর্জুন ধর মুসলিম পরিচয়ে ‘হীরা মিয়া’ নাম ধারণ করেন। পরে তাদের দুই সন্তান জন্মের পর আবার হিন্দু ধর্মে ফিরে গিয়ে অন্য এক হিন্দু তরুণীকে বিয়ে করেন তিনি।

এ ঘটনায় প্রতারণার অভিযোগে অর্জুন ধর হীরা ও তার মা কৃষ্ণা রানী ঘোষের (৫৮) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শিপুল আক্তার খানম (২৭)। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন শুভ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন শিপুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জামান আলী বলেন, মামলার তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্জুন ধর হীরা একসময় মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। সেখানে শিপুল আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৪ সালে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম ‘মো. হীরা মিয়া’ রাখেন তিনি। এরপর মুসলিম রীতি অনুযায়ী শিপুলকে বিয়ে করেন।

২০১৫ সালে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় জান্নাতুল হিয়া। ২০২২ সালে তাদের আরও একটি ছেলে সন্তান হয়, যার নাম আব্দুল্লাহ। মামলার অভিযোগ অনুযায়ী, ওই সময় হীরা মুসলিম পরিচয়েই নামাজ-রোজা পালন করতেন। তবে স্ত্রী বারবার বলার পরও তিনি বিয়ের কাবিন রেজিস্ট্রি করেননি।

অভিযোগে বলা হয়েছে, দ্বিতীয় সন্তান জন্মের পরপরই হীরা তার মা কৃষ্ণা রানী ঘোষের প্ররোচনায় আবার হিন্দু ধর্মে ফিরে যান। পরে গোপনে পাশের এলাকার এক হিন্দু তরুণীকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে শিপুল প্রতিবাদ করলে তার ওপর নির্যাতন শুরু হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শিপুলের আরও অভিযোগ, হীরা নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। দ্বিতীয় বিয়ের বিষয়টি জানার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

পরিস্থিতির প্রতিকার চেয়ে ২০২৫ সালের ২০ মে জেলা লিগ্যাল এইড অফিসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন শিপুল। পরে উভয় পক্ষের সম্মতিতে ৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে একটি আপসনামা ও এফিডেভিট করা হয়। সেখানে সন্তানদের পড়াশোনার খরচ বহন, জমি কিনে বাড়ি নির্মাণসহ বিভিন্ন শর্ত ছিল। তবে এফিডেভিটের পরও হীরা কোনো শর্ত পূরণ করেননি বলে অভিযোগ শিপুলের।

শিপুল খানম বলেন, স্বামী ও শাশুড়ি পরস্পর যোগসাজশ ও প্ররোচনার মাধ্যমে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। সবচেয়ে বেশি দুশ্চিন্তা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। তাদের বাবার পরিচয় নিয়ে তিনি শঙ্কিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অর্জুন ধর হীরা বলেন, ‘অনেক আগেই আমি শিপুলকে ডিভোর্স দিয়েছি। তারপর আমি কী করব, এটা তার জানার বিষয় নয়।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

RTN News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মুসলিম তরুণীকে বিয়ের পর ধর্ম পরিবর্তন, দুই সন্তান রেখে অন্যত্র বিয়ে; আদালতে মামলা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x