ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
RTN News

ব্যাটারের এক শটে থমকে গেল ম্যাচ, আইসিইউতে আম্পায়ার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যাটারের এক শটে থমকে গেল ম্যাচ, আইসিইউতে আম্পায়ার

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটে এ দুর্ঘটনা। বর্তমানে দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। বোলার আশিষ মীনার করা বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষয় থারেজা। জোরালো শটটি সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের এক পাশে আঘাত করে। আঘাত পাওয়ার পর মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন তিনি।

ঘটনার পরপরই খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান। ব্যাটার লক্ষয় থারেজাও হতভম্ব হয়ে পড়েন। শুরুতে চোটের গুরুত্ব খুব বেশি মনে না হলেও পরে অবস্থার অবনতি হলে ধর্মেশকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

চলতি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার চোট পেলেন ধর্মেশ ভরদ্বাজ। এর আগে অন্য একটি ম্যাচে বলের আঘাতে তার কাঁধে চোট লেগেছিল।

ম্যাচে অবশ্য ৩৬ রানের জয় পেয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে তারা। দলের হয়ে ভানশ মেহরা ৩৫, মায়াঙ্ক রাওয়াত ৪০ এবং সূর্যাংশ রায়না ও অর্পিত রানা ৩৩ রান করে করেন।

জবাবে নিউ দিল্লি টাইগার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করতে পারে। অধিনায়ক হিম্মত সিং ৩১ ও লক্ষয় থারেজা লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। ইস্ট দিল্লির হয়ে আশিষ ৩২ রানে ৩টি এবং মায়াঙ্ক যাদব ৯ রানে ২টি উইকেট নেন।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে শেষ দিকে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের গুরুতর আহত হওয়ার ঘটনাই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

বিষয় : ভারত আম্পায়ার

RTN News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ব্যাটারের এক শটে থমকে গেল ম্যাচ, আইসিইউতে আম্পায়ার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x