ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
RTN News

বিআরটিসির মহিলা বাসে যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিআরটিসির মহিলা বাসে যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট
ঢাকার ১০ রুটে সদ্য চালু হয়েছে বিআরটিসির মহিলা বাস

বিআরটিসির মহিলা বাসে যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট

ঢাকায় সদ্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিসে এবার যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়। এ সময় একটি বাসে বিএসসিএলের স্থাপিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।

বিএসসিএল জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই করতে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনাও যাচাই করা হবে।

পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বাস চলাচলের সময় স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগের মান, গতি ও স্থায়িত্ব পর্যবেক্ষণ করা হবে। সফল হলে ভবিষ্যতে গণপরিবহনে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

RTN News

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিআরটিসির মহিলা বাসে যুক্ত হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x