ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ত্রিশালে ছাত্রদলের সাবেক নেতাকে মারধর: ইউএনও প্রত্যাহার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ত্রিশালে ছাত্রদলের সাবেক নেতাকে মারধর: ইউএনও প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ত্রিশালে ছাত্রদলের সাবেক নেতাকে মারধর: ইউএনও প্রত্যাহার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছাত্রদলের সাবেক এক নেতাকে মারধরের ঘটনায় সমালোচনার মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্টে মারধরের ঘটনাটি ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে ইউএনওকে এক ব্যক্তিকে থাপ্পড় দেওয়ার পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানসহ আনসার, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মারধরের শিকার সারোয়ার জাহান বাচ্চু ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি একটি বালু বিক্রির পয়েন্টে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনওর নেতৃত্বে আনসার ও র‍্যাবের সদস্যরা বালু বিক্রির পয়েন্টে যান। সেখানে ইউএনও কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় দেন।

পরে র‍্যাবের এক সদস্য সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

ভিডিওটি দেখার কথা জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউএনও আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়।

বিষয় : ছাত্রদল ময়মনসিংহ

RTN News

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ত্রিশালে ছাত্রদলের সাবেক নেতাকে মারধর: ইউএনও প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x