ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
RTN News

বন্যাদুর্গতদের চিকিৎসায় ছাত্রদলের মেডিক্যাল টিম গঠন

বন্যাদুর্গতদের চিকিৎসায় ছাত্রদলের মেডিক্যাল টিম গঠনস্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ডা. তৌহিদুর রহমান আউয়ালের সমন্বয়ে গঠিত এ টিমে ১৪ জন ছাত্রদল নেতাকে সদস্য করা হয়েছে।শনিবার (১১ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।এ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ মেডিক্যাল টিম গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল টিম প্রয়োজন অনুযায়ী বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে এবং দুর্গত মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করবে।

বন্যাদুর্গতদের চিকিৎসায় ছাত্রদলের মেডিক্যাল টিম গঠন