ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
RTN News

জেলেদের জালে ধরা ৮ ফুটের অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত করল বন বিভাগ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলেদের জালে ধরা ৮ ফুটের অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত করল বন বিভাগ
জেলেদের পাতা জালে আটকা পড়ল অজগর

জেলেদের জালে ধরা ৮ ফুটের অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত করল বন বিভাগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাছ ধরার সময় জেলেদের পাতা জালে আটকা পড়ে একটি বিশাল অজগর সাপ। পরে বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করে সীমান্তসংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করেন।

জানা গেছে, বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে প্রায় ৮ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে আশপাশের এলাকার উৎসুক মানুষের ভিড় জমে। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খবর পেয়ে কলমাকান্দার লেংগুরা বনবিভাগের বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়ামের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে। এরপর সেটিকে নিরাপদে বস্তাবন্দি করে লেংগুরা সীমান্তসংলগ্ন কাঁঠালবাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন বিভাগকে খবর দেন। পাশাপাশি উপস্থিত সবাইকে সাপটি হত্যা না করার আহ্বান জানান।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, স্থানীয়দের সচেতনতার কারণেই অজগরটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানোর আহ্বান জানান তিনি।

লেংগুরা বনবিভাগের বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়াম বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ অবস্থায় কাঁঠালবাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিষয় : নেত্রকোনা

RTN News

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জেলেদের জালে ধরা ৮ ফুটের অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত করল বন বিভাগ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x