ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
RTN News

সুজানগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২; গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুজানগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২; গাড়ি ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

সুজানগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২; গাড়ি ভাঙচুরের অভিযোগ

পাবনার সুজানগরে পুলিশের ওপর অতর্কিত হামলা ও দুটি পুলিশি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এবং পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে এলাকায় ভোর পর্যন্ত মানুষের সমাগম ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তারের পর পুলিশ আবার এলাকায় গিয়ে আরও কয়েকজনকে আটক করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : পুলিশ পাবনা হামলা

RTN News

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুজানগরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২; গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x