ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
RTN News

বন্যার শঙ্কা বাড়ছে, ৩ নদীর ৪ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্যার শঙ্কা বাড়ছে, ৩ নদীর ৪ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে (ছবি-সংগৃহীত)

বন্যার শঙ্কা বাড়ছে, ৩ নদীর ৪ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

স্টাফ রিপোর্টার

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সুরমা নদীর সুনামগঞ্জের ছাতক পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।

সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৮০টিতে পানি বেড়েছে। অন্যদিকে ৪৪টি স্টেশনে পানি কমেছে, দুটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।

পাউবো জানিয়েছে, দেশের উজান ও অভ্যন্তরীণ এলাকায় অব্যাহত অতিভারী বৃষ্টির কারণে সুরমা নদীর কানাইঘাট, সিলেট সদর ও সুনামগঞ্জ পয়েন্ট, তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্ট এবং মুহুরী নদীর ফেনীর হরিপুর স্টেশনে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় নতুন করে বন্যা দেখা দিতে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের মাওকিরওয়াত এলাকায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার এবং বাংলাদেশের জামালপুরে সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধিতে দেশের অন্তত ছয় জেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয় : নদী ভারী বর্ষণ বিপৎসীমা উজানের ঢল বন্যা পরিস্থিতি

RTN News

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বন্যার শঙ্কা বাড়ছে, ৩ নদীর ৪ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x