ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি, অতি ভারী বর্ষণের রেকর্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি, অতি ভারী বর্ষণের রেকর্ড
রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে ঢাকায় জলাবদ্ধতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি, অতি ভারী বর্ষণের রেকর্ড

স্টাফ রিপোর্টার | ঢাকা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এটি ‘অতি ভারী’ বর্ষণের মধ্যে পড়ে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানানো হয়, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সেই হিসেবে গত এক দিনে রাজধানীতে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আগের দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১–১০ মিলিমিটার হালকা, ১১–২২ মিলিমিটার মাঝারি, ২৩–৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪–৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

বিষয় : বৃষ্টিপাত আবহাওয়ার খবর ঢাকা

RTN News

সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিমি বৃষ্টি, অতি ভারী বর্ষণের রেকর্ড

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x