ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ
রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি করেছে মিসর। ম্যাচ শেষ হলেও তাই বিতর্ক রয়েই গেছে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিসর। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে রেফারিং। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

ইএফএ সভাপতি হানি আবু রিদা ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন।

ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচে দায়িত্ব পালনকারী রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তার অভিযোগ, ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে। একই ধরনের অভিযোগ করেন প্রধান কোচ হোসাম হাসানও। তার দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে।

বিতর্কের বড় সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে জিকো বল জালে জড়ালেও পরে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পেছন থেকে জার্সি টেনে ফেলে দেন মিসরের এক খেলোয়াড়। সেই কারণেই গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।

এছাড়া ম্যাচের শেষদিকে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টি বক্সে পড়ে গেলেও পেনাল্টির বাঁশি না বাজানো নিয়েও প্রশ্ন তুলেছে মিসর। আফ্রিকার দলটির দাবি, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে তাদের খেলোয়াড় ফাতির ওপর ফাউল হয়েছিল এবং সেই ঘটনায় পেনাল্টি পাওয়ার কথা ছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

৩৭ বছর বয়সী ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। তিনি এর আগে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ এবং ইউরো ২০২৪-এর ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল মিসর

আর টি এন নিউজ ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার কাছে মিসরের আনুষ্ঠানিক অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x